ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ০৩:৪১ দুপুর

দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় নারী নিহত। প্রতীকী ছবি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার (৫জুলাই) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সকালে মহাসড়কের (কাহারোল উপজেলা সুন্দরপুর ইউনিয়নের পূর্ব সাদীপুর) নামকস্থানে বীরগঞ্জ থেকে একটি মোটরসাইকেলে স্বামী-স্ত্রী দুইজন দিনাজপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মোছা. হালিমা খাতুন(৪০)। তিনি দিনাজপুর সদর উপজেলার আসস্করপুর গ্রামের মো. আফসার আলীর স্ত্রী।

আরও পড়ুন

তিনি আরও জানান, ঘটনাস্থল কাহারোল থানা এলাকা হওয়ায় এব্যাপারে সংশ্লিষ্ট কাহারোল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

পাবনায় চায়ের দোকানে দুর্বৃত্তদের গুলি, আহত ২

ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির