ভিডিও বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ১০:০৬ দুপুর

নাইজারে সংঘর্ষে ১০ সেনাসহ নিহত ৫১

নাইজারে সংঘর্ষে ১০ সেনাসহ নিহত ৫১, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : নাইজারের পশ্চিম সীমান্তের কাছে বুরকিনা ফাসোতে শুক্রবার সন্দেহভাজন জিহাদিদের জোড়া হামলায় ১০ জন সেনা নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৫ সেনা । 

কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হামলায় অংশ নেওয়া ৪১ জন হামলাকারীও নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটি বর্তমানে সামরিক জান্তা কর্তৃক পরিচালিত হচ্ছে। গত এক দশক ধরে আল-কায়েদা ও ইসলামিক জিহাদি সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক জান্তা লড়াই করছে। প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সালিফু মোদি এক বিবৃতিতে বলেছেন, কয়েক শত হামলাকারী একযোগে গোথেয় বিভাগের বোলাউন্ডজৌঙ্গা ও সামিরায় হামলা চালিয়েছে। জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ১০ জন সৈন্য নিহত ও ১৫ জন আহত হয়েছে। এতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের ৪১ জনকে হত্যা করা হয়েছে।  

আরও পড়ুন

গোথিয়ে বিভাগটি মালি ও বুরকিনা ফাসো সীমান্তের কাছে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে জিহাদি হামলার জন্য পরিচিত একটি অঞ্চল। খবর : এএফপি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দিতে পারবে না অর্ধেক ব্যাংক

নেপালের ক্লাবে বাংলাদেশের সানজিদা

আমিরাত ও কাতারে এবার ঈদের নামাজ ঈদগাহের পরিবর্তে হবে মসজিদে

গাজীপুরে চার ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি পোশাক কারখানার আগুন

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ, শাহজালালে বাতিল ৬১৪ ফ্লাইট

কাতারে দফায় দফায় হামলা চালাচ্ছে ইরান