ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৫ ১০:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তিন ওষুধ ব্যবসায়ীকে জরিমানা। প্রতীকী ছবি

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ ওষুধ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম ইসফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের দায়ে পূর্ব চৌরাস্তার মেসার্স শাহাদাৎ ফার্মেসী মালিককে ৭ হাজার, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জিহাদ মেডিসিন কর্নারের মালিককে ৮ হাজার, অনুমোদনহীন ওষুধ ও ফিজিসিয়ান স্যাম্পল রাখার দায়ে এভারেস্ট ফার্মেসী এন্ড সার্জিক্যালের মালিককে ৩ হাজার হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ঠাকুরগাঁও ড্রাগ সুপার রিফাত হোসেন সাথে ছিলেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পথে প্রধানমন্ত্রী

উত্তরের মাঠে সবুজ বিপ্লব, আগাম সবজিতে কৃষকের নতুন স্বপ্ন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে আগুন

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রান্সফরমারের তার চুরি অন্ধকারে আইএইচটির শিক্ষার্থীরা

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ