ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ জুলাই, ২০২৫, ০৮:৪৪ সকাল

গাজীপুরে তুরাগের শাখা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরে তুরাগের শাখা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর থানাধীন মনিপুর হাটখোলা এলাকার নদীতে ডুবে রিয়াজুল ইসলাম হৃদয় (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্য হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করে।

মৃত হৃদয় পাবনার রফিকুল ইসলামের ছেলে। সে মনিপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো। তারা সপরিবারে মনিপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকে।

আরও পড়ুন

টুঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার ইদ্রিস আলী জানান, দুপুরে মনিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখা নদীতে ১৩ থেকে ১৪ জন বন্ধুর সঙ্গে গোসল করতে নামে হৃদয়। সাঁতার কাটতে গিয়ে ডুবে নিখোঁজ হয় এ স্কুলছাত্র। পরে স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়। একপর্যায়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডুবুরি দল বিকালে ঘটনাস্থলে পৌঁছায়। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে নদী থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১