ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০১:৪৩ দুপুর

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হলেন- বড় ভাই আক্তারুজ্জামান (৫৫) ও ছোট ভাই আলম হোসেন (৪০)। তারা দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুর গ্রামের মৃত. ইসাহাক মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে আক্তারুজ্জামান (৫৭) নামে এক ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা নিরীক্ষার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারী মৌ তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বড় ভাই বাড়ির উঠানে গবাদিপশুর জন্য মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় মেশিনে বিদ্যুতায়িত হলে পাশেই থাকা ছোট ভাই আলম হোসেন তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা ছোট ভাইকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় ভাইকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা থানা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করে বলেন  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই মারা গেছেন বলে শুনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ