ভিডিও রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ০৩ জুলাই, ২০২৫, ০৭:০৬ বিকাল

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১২টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

মৃতরা হলো - উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিক মিয়া (৫) ও মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানবির মিয়া (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আকিক মিয়া মির্জাকান্দা গ্রামে মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। পরে একই গ্রামের তানবির মিয়ার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে। 

দুই শিশু খেলাধুলার একপর্যায়ে পুকুরে পড়ে যায়। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যারি কেইনের জোড়া গোলে বায়ার্নের সহজ জয়

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় হচ্ছে মন্ত্রিসভার শপথ

উপদেষ্টাদের সেফ এক্সিট নেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী দিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

মধ্যরাতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল

ভারত-পাকিস্তান মহারণে বৃষ্টির চোখ রাঙানি

স্বাস্থ্যের অবনতি, হাসপাতালে নেয়া হচ্ছে ইমরান খানকে