ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ জুলাই, ২০২৫, ০৪:৪৬ সকাল

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন, ছবি: সংগৃহীত।

অনলাইন ডেস্ক:  ব্যাংক হলিডে উপলক্ষে আজ ১ জুলাই ব্যাংকে সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। শেয়ারবাজারের লেনদেনও স্থগিত আছে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা আছে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাইকে অর্ধবার্ষিক সমাপ্তি হিসেবে বিবেচনা করে ব্যাংক খাত। বছরের প্রথম ছয় মাসের হিসাব মিলিয়ে ব্যাংকগুলো অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে এদিন। এই জটিল এবং সময়সাপেক্ষ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে হিসেবে ঘোষণা করা হয়।

এদিন ব্যাংকের কোনো শাখায় নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার সেবা বন্ধ থাকে। কেবল প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এবং বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকলেও সেগুলোতে কেবল অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে। গ্রাহকসেবা এই দিন বন্ধ থাকবে।

আরও পড়ুন

ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারও এদিন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। কারণ, শেয়ারবাজারের বেশিরভাগ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়, ফলে ব্যাংক বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই পুঁজিবাজারেও লেনদেন সম্ভব হয় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতে যেভাবে ছাত্রলীগকে বিদায় করেছি সেভাবে সন্ত্রাসী বাহিনীদের ক্যাম্পাস ছাড়া করবো

হরিরামপুরে শ্মশান থেকে মাথার খুলি চুরি, গ্রেফতার ৩

ফ্যামিলি কার্ডের অর্থ কোথা থেকে আসছে, যাচ্ছে কার কাছে? : মিয়া গোলাম পরওয়ার

কুয়াকাটায় আবারও ভেসে এলো মৃত ডলফিন

আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগ, তদন্ত করে ব্যবস্থা নেবে সরকার

আমাদের তিনটা যুদ্ধ সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে : পানিসম্পদ মন্ত্রী