ভিডিও শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ জুন, ২০২৫, ১০:২৭ দুপুর

দুর্নীতি আর মাদক দেশের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি আর মাদক দেশের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের সবচেয়ে বড় দুটো শত্রু হলো মাদক আর দুর্নীতি। এলাকাভিত্তিক তৎপরতা দেখিয়ে কাজ হবে না, মাদকের গডফাদারদের ধরতে হবে। উচ্চশ্রেণির মানুষের মধ্যেও মাদক প্রতিরোধে টার্গেট করতে হবে।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের মান উন্নয়নে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পূর্বের আলোচিত মাদক চোরাকারবারি টেকনাফের আব্দুর রহমান বদি ওরফে ইয়াবা বদির মতো বর্তমানে অনেক বদি হয়ে গেছে। তাদেরকে কীভাবে ধরা যায়, সেজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এমনকি মাদকের বিরুদ্ধে লিখতে তাদের আহ্বান জানান।

আরও পড়ুন

তিনি আরও বলেন, মাদকাসক্তি নিরাময়ের খরচ অনেক বেশি। তাই নিরাময় কেন্দ্রে যেন না যেতে হয়, সেই চেষ্টা থাকতে হবে। নিরাময় কেন্দ্রগুলোকে যেন অন্য হাসপাতালে পরিণত করা যেতে পারে, সেই চেষ্টা চালিয়ে যেতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা

রবীন্দ্রনাথকে নতুনভাবে আবিষ্কার করা সম্ভব নয়: মির্জা ফখরুল

শিক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

হজ ভিসা ও পারমিটে অনিয়মে সতর্ক করল ধর্ম মন্ত্রণালয়

রাজধানীর সোনারগাঁও মোড় থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার