ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৫, ০৪:৪৯ দুপুর

বগুড়া পৌরপার্কে যুবক ছুরিকাহত

বগুড়া পৌরপার্কে যুবক ছুরিকাহত। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের পৌর পার্কে আরিফ (২২) নামে এক যুবককে ছুরিকাহত করা হয়েছে। আজ সোমবার (২৩ জুন) বিকেলে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন।

ঘটনাস্থলে যাওয়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই দুলাল হোসেন জানান, কয়েকদিন আগে পৌর পার্কের পুকুরে গোসল করাকে কেন্দ্র করে দু’দল যুবকের মধ্যে মারামারি হয়। এই বিরোধের জের ধরে আজ সোমবার (২৩ জুন) বিকেল ৪টার দিকে একদল দুর্বৃত্ত ওই পার্কে আরিফকে একা পেয়ে তার ডান উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত আরিফকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফ শহরের খান্দার সোনারপাড়ার জাহিদ আলমের ছেলে।

আরও পড়ুন

এ ব্যাপারে সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় আজ সোমবার (২৩ জুন) রাত ৮টা পর্যন্ত থানায় মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এনবিআর চেয়ারম্যান

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান