ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৫ ০৭:৫৮ পিএম

তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ সিপিসি নেতা লি হংঝংয়ের

ছবি : সংগৃহিত,তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ সিপিসি নেতা লি হংঝংয়ের

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) শীর্ষ নেতা লি হংঝং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

চীনের রাজধানী বেইজিংয়ে ‘গ্রেট হলে’ সোমবার (২৩ জুন) বিকেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বৈঠকে লি হংঝং এই আমন্ত্রণ জানান।


দেড় ঘণ্টার এই বৈঠকে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক এবং চীন ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও কিভাবে দৃঢ় করা যায়, দক্ষিণ এশীয় অঞ্চলের ভূ-রাজনীতি প্রভৃতি বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, অধ্যাপক সুকমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।

চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের একজন সদস্য জানান, বৈঠকে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন, বিএনপি মহাসচিবের মাধ্যমে এই আমন্ত্রণ জানানো হয়।

লি হংঝং চীনের কমিউনিস্ট পার্টির ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্টান্ডিং কমিটির যে ক’জন ভাইস চেয়ারম্যান আছেন তাদের মধ্যে সর্ব শীর্ষে আছেন।

আরও পড়ুন

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয় বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপস’। এটি চীনের কমিউনিস্ট পার্টি এবং চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের সদর দফতরও।

বিকেল ৪টায় গ্রেট হলে এসে পৌঁছালে বিএনপির প্রতিনিধিদলকে স্বাগত জানান ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির কর্মকর্তারা।

এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ‘এয়ার চায়না’র ফ্লাইটে বেইজিং পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। এরপর তারা দুপুর ২টা থেকে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিএনপির প্রতিনিধি দলটি রাতে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনও পরিদর্শন করার কর্মসূচি রয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৫ দিনের সফরে বিএনপি মহাসচিব ৯ সদস্যের প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যান।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনরাত ফোন দেখছেন? চোখের ক্ষতি কমাতে ৫ সেটিংস

৫৫০ কোটি ডলারে সমঝোতা করতে চায় জনসন অ্যান্ড জনসন

রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল

রাজশাহীতে চাঞ্চল্যকর অপহরণ মামলার ভিকটিম উদ্ধার

পর্তুগালে বন অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫৫ জন গ্রেপ্তার

বরগুনা-২ আসনের সাবেক এমপি মারা গেছেন