ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ জুন, ২০২৫, ০৯:০২ সকাল

বড় জয়ে শেষ ষোলোতে ম্যানসিটি

বড় জয়ে শেষ ষোলোতে ম্যানসিটি, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আরব আমিরাতের ক্লাব আল আইনকে রীতিমত বিধ্বস্ত করলো ম্যানচেস্টার সিটি। জিতলো ৬-০ গোলের বিশাল ব্যবধানে। এই জয়ে ক্লাব বিশ্বকাপের জি-গ্রুপ থেকে এক ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলো নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। তাদের জয়ে শেষ ষোলো নিশ্চিত হয়েছে জুভেন্টাসেরও।

ম্যাচে জোড়া গোল করেন ইলকায় গুন্দোয়ান। একটি করে গোল আরলিং হালান্ড, ক্লদিও এচেভেরি, অস্কার বব ও রায়ান শেরকির। গুন্দোয়ান গোল করেন ম্যাচের নবম ও ৭৩তম মিনিটে। তার আগে আর্জেন্টাইন কিশোর ক্লাউদিও এচেভেরি ফ্রি-কিক থেকে এবং আর্লিং হালান্ড পেনাল্টি থেকে গোল করেন প্রথমার্ধেই। শেষ ১০ মিনিটে দুই বদলি খেলোয়াড় অস্কার বব এবং নতুন সই করা রায়ান শেরকি গোল করে সিটির বড় জয় নিশ্চিত করেন। এচেভেরি আর শেরকির ম্যানসিটির হয়ে এটিই ছিল প্রথমবার গোল করার অভিজ্ঞতা।

আরও পড়ুন

ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস মুখোমুখি হবে বৃহস্পতিবার, উভয় দলের শেষ গ্রুপ ম্যাচে। সেই ম্যাচেই নির্ধারণ হবে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১