বগুড়ার শেরপুরে আ’লীগ নেতা ফরিদুল গ্রেফতার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর, হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত নাশকতার মামলায় সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) সদস্য ফরিদুল ইসলাম আকন্দকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। তিনি উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নিশিন্দারা গ্রামে মৃত শাজাহান আলী আকন্দের ছেলে।
আজ রোববার (২২ জুন) বেলা ২টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সীমাবাড়ী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে বেটখৈর উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামকে গ্রেফতার করে।
আরও পড়ুনশেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা ফরিদুল ইসলামকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1790061495.jpg)
_medium_1790058407.jpg)
_medium_1790053941.jpg)




_medium_1790065336.jpg)
_medium_1790065000.jpg)