ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৫, ০৪:১১ দুপুর

কলমাকান্দায় সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

কলমাকান্দায় সড়কের পাশে পড়েছিল যুবকের মরদেহ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সড়কের পাশ থেকে বিশ্বজিৎ (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২১ জুন) সকালের দিকে উপজেলার হিন্দু চকপাড়া ব্রিজের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত বিশ্বজিৎ উপজেলার সদর ইউনিয়নের হিন্দু চকপাড়া গ্রামের অনিলের ছেলে। তার মরদেহের পাশে মদের বোতল ও ট্যাপেন্টাডল জাতীয় ওষুধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় এক নারী প্রথম মরদেহটি দেখতে পান। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয়দের ধারণা, বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে পুলিশ বলছে, তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ