ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২১ জুন, ২০২৫ ০৭:৩৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে কাঁচামরিচের কেজি ১৫ টাকা!

বগুড়ার আদমদীঘিতে কাঁচামরিচের কেজি ১৫ টাকা!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলায় এবার মরিচ চাষ করে কৃষকরা লোকসানের হাত থেকে রেহায় পাচ্ছেন না। চলতি মৌসুমেও হাট-বাজারে মাত্র ১৫ টাকা কেজিতে মরিচ বিক্রি হচ্ছে। উপজেলার তেতুলিয়া, কোমারপুর, মঙ্গলপুর, জিনইর, কাশিমালা, শিবপুর, কড়ই, সালগ্রাম, আমইল, কেশরতা, মুরাদপুর, ছাতিয়াগ্রামসহ বিভিন্ন মাঠজুড়ে বর্ষা মৌসুমে সাত শতাধিক বিঘা জমিতে মরিচ চাষ করা হয়।

বিগত বছরের মরিচের দাম বেশি পাওয়ায় এবার মরিচ চাষের পরিমাণ অনেকটাই বেশি ছিল। এখানকার মরিচ ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। তেঁতুলিয়া গ্রামের মরিচ চাষি এনামুল, জিল্লুর রহমান জানান, এবার বেশি জমিতে মরিচ চাষ করা হয়েছে। এক বিঘা জমিতে মরিচ চাষে জমি তৈরি লাগানো, ফসলে খাবার, পোকা দমনে ওষুধ প্রয়োগ, পরিচর্যা শ্রমিকের মজুরিসহ বিভিন্ন খাতে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়ে থাকে।

আরও পড়ুন

কিন্তু বর্তমানে হাট-বাজারে মাত্র ১৫ টাকা কেজিতে মরিচ বিক্রি করে উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছে না। জমিতে মরিচ চাষ করে দাম কম পাওয়ায় হতাশায় পড়েছেন কারা। কাঁচা মরিচ পাইকার ব্যবসায়ী সোহেল ও ফারুক হোসেন জানান, আদমদীঘি এলাকা থেকে কক্সবাজার, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজার, ঢাকার কাওরান বাজার, মিরপুর, চৌরাস্তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতি হাটবার প্রায় আড়াই হাজার মণ কাঁচামরিচ সরবরাহ করা হয়। বাজারে কাঁচামরিচের বশি সরবরাহ ও পাইকার কম থাকায় মরিচের দাম কমে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক

আজ রাজধানীতে মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা 

২০২৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কে, জানাল সুপার কম্পিউটার

১৯ জুলাই : ইন্টারনেটহীন দেশে ছিল মৃত্যু উপত্যকা, কারফিউ-সেনা মোতায়েন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু