নওগাঁর ধামইরহাটে হাসপাতালে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে মনিরা বেগম (২৫) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। আজ সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে।
নিহত গৃহবধূ উপজেলার উমার ইউনিয়নের অমরপুর গ্রামের মাসুদ হোসেনের মেয়ে। এ ঘটনায় ঘাতক স্বামী মো. ফরহাদ হোসেনকে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ফরহাদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
নিহতের বোন মহসিনা বেগম বলেন, আমার দুলাভাই ফরহাদ হোসেন ঢাকায় রিকশা চালান এবং আমার বোন মনিরা বেগম তার দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে বসবাস করেন। সোমবার ভোর রাতে আমার দুলাভাই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসেন। আমি আমার বোনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে আমার দুলাভাই আমার বোনকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তিনি আরও জানান, তাদের মধ্যে বেশকিছু দিন থেকে সংসার জীবনে কলোহ চলছিল।
আরও পড়ুনধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন









