ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ১২:১০ দুপুর

বরগুনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৫

বরগুনায় ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৫

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হয়ে বাদল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বাদল বরগুনা সদরের হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা। 

সোমবার (১৬ জুন) রাতে বরগুনা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার পথে মারা যান তিনি।

এর আগে সোমবার রাতে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জয়নাল নামে এক আনসার সদস্য। জয়নাল বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত্যু চান মিয়ার ছেলে।

এ নিয়ে ডেঙ্গুতে জেলায় প্রাণহানির সংখ্যা ১৭। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৫ জন নতুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৯০৩ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২১৪ জন।

আরও পড়ুন

 

বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকা বলেন, “কৃষক বাদলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলাম। তার পরিবার অর্থনৈতিক সমস্যার কারণে রাজি না হয়ে তাকে বাড়ি নিয়ে যান। এর কিছু সময় পর তাকে ফের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আনসার সদস্য জয়নালকে বরিশাল রেফার্ড করলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেলায় ১৭ জনের প্রাণহানি হয়েছে ডেঙ্গুতে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত