ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ০৯:৩৮ সকাল

ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরানোর সুযোগ নেই 

ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরানোর সুযোগ নেই , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

বিবিসি বলছে, মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, ‘মার্কিন দূতাবাস এই মুহূর্তে ইসরাইল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয়।’ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের কর্মীদের নিজ নিজ বাসভবনের আশপাশেই অবস্থান করতেও বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে, মঙ্গলবার দূতাবাসটি বন্ধ থাকবে।

আরও পড়ুন

অন্যদিকে, ইসরাইল-ইরানের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনা দূতাবাস দেশটিতে থাকা তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব জর্ডানের স্থল সীমান্ত দিয়ে ইসরাইল ছাড়ার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত