ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ০১:০৬ দুপুর

তেহরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল : ম্যাঁক্রো

তেহরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল : ম্যাঁক্রো, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সরকার পরিবর্তনের প্রচেষ্টা নিয়ে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। তিনি বলেছেন, তেহরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। 

সোমবার (১৬ জুন) কানাডায় জি-৭ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, যারা মনে করেন, বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে ‘উদ্ধার’ করা যায়, তারা বরাবরই ভুল করে এসেছেন। এসময় তিনি ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানান।

আরও পড়ুন

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। উভয়পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে ২৪ জন। খবর : আল জাজিরা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলিউড নির্মাতা রব রেইনার দম্পতির মরদেহ উদ্ধার

ক্লাব বার্সাকে কিনতে চান সৌদি যুবরাজ!

নীরবতা ভাঙলেন সোনাক্ষী

বাংলাদেশি সাত ক্রিকেটারের আইপিএলে দল পাওয়া নিয়ে শঙ্কা 

ওসমান হাদীকে গুলির ঘটনার মামলা ডিবিতে হস্তান্তর

চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থী কাস্ত