ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ০৩:০০ দুপুর

পাইরেসির শিকার ‘তাণ্ডব’ নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা

পাইরেসির শিকার ‘তাণ্ডব’ নেয়া হচ্ছে আইনি ব্যবস্থা

বিনোদন ডেস্কঃ ঈদের দেড় সপ্তাহের মাথায় পাইরেসির শিকার হয়েছে শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এ ছবিটি এত দ্রুতই পাইরেসি হয়ে যাওয়ায় হতবাক ছবি সংশ্লিষ্টরা। কারণ এখনো পুরোদমে সিনেপ্লেক্স ও বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে বেশ দাপটের সঙ্গে চলছে ছবিটি। এর আগে গত ঈদেও শাকিবের ‘বরবাদ’ পাইরেসির কবলে পড়েছিল মুক্তির এক মাস পর।

জানা গেছে, ‘তাণ্ডব’ ছবিটির ঝকঝকে এইচডি ভার্সন অনলাইনে পাওয়া যাচ্ছে। এরইমধ্যে টেলিগ্রামেও ছড়িয়ে গেছে ছবিটি। শুরু থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেটাকে পুঁজি করে ছবির বিভিন্ন অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতে থাকে মুক্তির দিন থেকেই। অবশেষে শুক্রবার থেকে পুরো ছবিই অনলাইনে দেখা যাচ্ছে। ছবির কলাকুশলীরা পাইরেটদের হুঁশিয়ারি দিয়েছিলেন। তবুও তারা পাইরেসি ঠেকাতে ব্যর্থ হলেন। তবে, পুরো ছবি পাইরেসি হয়ে যাওয়ার পর গতকাল বিকালে ছবির পরিচালক ও প্রযোজকরা বৈঠক করেছেন।

পরিচালক রাফী এ বিষয়ে বলেন, যারা পাইরেসি করেছে তাদের ছাড় দেয়া হবে না। আমরা প্রশাসনে অভিযোগ জানিয়েছি। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। তা ছাড়া, আমাদের টেকনিক্যাল টিমও কাজ করছে। এখন টেকনোলজি অনেক উন্নত। যে বা যারা কাজটা করেছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেই প্রত্যাশা করি।

আরও পড়ুন

উল্লেখ্য, ছবিটিতে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সিনেমাটি ঈদে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ১৩৩টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন বিভাগে পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

বগুড়া ও শেরপুরে ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামবেন প্রার্থীরা

শিশু কন্যাদের ওপর পাশবিকতা, রক্তক্ষরণ থামবে কবে

 ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ প্রাণহানি

ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী 

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া