ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ০১:৩৮ দুপুর

চীন থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি ইউএসএস নিমিটজ

চীন থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি ইউএসএস নিমিটজ

আন্তর্জাতিক ডেস্ক:  দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ। 

জাহাজের গতিপথ শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, আজ সোমবার সকালে মার্কিন এই রণতরি দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করেছে।

যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের (ইউএস প্যাসিফিক ফ্লিট) কমান্ডারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারত–প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়মিত উপস্থিতির অংশ হিসেবে নিমিটজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গত সপ্তাহে দক্ষিণ সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন


চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের এই রণতরির ভিয়েতনামের ডানাং বন্দরে যাওয়ার কথা ছিল। সেই সফর বাতিল করা হয়েছে বলে একজন কূটনীতিকসহ দুটি সূত্র জানিয়েছে। তার একটি সূত্র বলেছে, হ্যানয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাঁকে জানিয়েছে যে ‘উদ্ভূত সামরিক প্রয়োজনে’ ইউএসএস নিমিটজের ভিয়েতনামের বন্দর যাওয়া বাতিল করা হয়েছে।

মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, মার্কিন রণতরিটি আজ সকালে পশ্চিমে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট

পুলিশের চেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে: আইজিপি

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষাার্থীদের মহাসড়ক অবরোধ

ইরানের সঙ্গে আজই ইসলামাবাদে চুক্তি সই হবে: ট্রাম্প

আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, বগুড়ায় কেন্দ্রের সংখ্যা বাড়লেও কমেছে শিক্ষার্থী 

সাকিবকে ফিরিয়ে তৃতীয় ওয়ানডের জন্য দল ঘোষণা করলো বিসিবি