ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৫, ১২:২৬ দুপুর

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক। প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি : পাবনায় দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড কার্তুজসহ সাব্বির হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পাবনা সদর উপজেলার মাসুম বাজার এলাকার তালিমুদ্দিন একাডেমি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সাব্বির মাসুম বাজার এলাকার আব্দুল আজিজ হোসেনের ছেলে।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায় জড়িত এমন তথ্য ছিলো পুলিশের কাছে। গতরাতে অস্ত্র বিক্রির খবরে শহরের পূর্ব শালগাড়ীয়া বাংলা ক্লিনিকের পাশে তালিমুদ্দিন একাডেমি এলাকা হতে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান, ১২ বোরের ছয় রাউন্ড কার্তুজ ও একটি নোকিয়া ফোন জব্দ করা হয়। পরে এ ঘটনায় অস্ত্র আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাব্বিরকে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের