ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৫, ০৪:৪৬ সকাল

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭ 

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশিতে যাচ্ছিল। আর্য এভিয়েশনের এই হেলিকপ্টারটি যাত্রা শুরুর ১০ মিনিটের মাথায় গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয়।

আরও পড়ুন

এরইমধ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) এর দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে।উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটিতে সাতজন আরোহীর মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক, একজন শিশু, একজন পাইলট ছিলেন। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার মাসে বজ্রপাতে ৭২ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় হামের উপসর্গে ৮ মাসের শিশুর মৃত্যু

সেরা সবজি কলার মোচা

হরমুজে অস্ত্র-মার্কিন ঘাঁটির পণ্যবাহী জাহাজে নিষেধাজ্ঞা বিপ্লবী গার্ডের

বগুড়ায় রেলপথ, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে যে সুখবর দিলেন মীর শাহে আলম

পিরোজপুরে ভাণ্ডারিয়ায় ঝড়ে গাছ ভেঙে পড়ে প্রাণ গেল বৃদ্ধার