নিজেদের জলদস্যু বললেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের জলদস্যু হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের ওপর নৌ-অবরোধ আরোপের পর ইরানিদের জাহাজ ছিনতাই করছে তাদের নৌবাহিনী। এরপর এসব জাহাজের কার্গো ও তেল বিক্রি করা হচ্ছে। যা থেকে তাদের লাভও হচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (১ মে) ফ্লোরিডায় একটি সমাবেশে তিনি এসব কথা বলেন। ট্রাম্প বলেন, “আমরা জাহাজের ওপর নামি এবং জাহাজের নিয়ন্ত্রণ নিই। এরপর কার্গো ও তেল নিয়ে নিই। এটি লাভজনক একটি ব্যবসা।”
তিনি আরও বলেন, “আমরা জলদস্যুর মতো। আমরা এক প্রকার জলদস্যুই। কিন্তু আমরা (ইরানিদের সঙ্গে) কোনো খেলা খেলছি না।”
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর প্রেক্ষিতে ওইদিনই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। টানা ৪০ দিন যুদ্ধের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইরান এখনো হরমুজ আটকে রেখেছে।
ট্রাম্প এমন সময় মার্কিন নৌবাহিনীর কর্মকাণ্ডকে দস্যুতার সঙ্গে মেলালেন যখন ইরানিদের হরমুজ অবরোধের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আইন বিষেজ্ঞরা প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুনইরানের এই অবরোধের জবাবে তাদের ওপর পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির নৌ সেনারা ইরানি বন্দরে জাহাজ আসা ও যাওয়া বন্ধ করে দিয়েছে। এরসঙ্গে ভারত মহাসাগর থেকে ইরানিদের দুটি জাহাজও জব্দ করেছে। যার একটি ছিল পণ্যবাহী আরেকটি তেলবাহী ট্যাংকার জাহাজ।
কয়েকদিন আগে ট্রাম্প বলেছেন, ইরানের ওপর বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ বেশি কার্যকর হিসেবে প্রমাণিত হচ্ছে।
সূত্র: আলজাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








