ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুন, ২০২৫ ১০:৫৬ পিএম

জয়পুুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধে ১ জন খুন

জয়পুুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধে ১ জন খুন। প্রতীকী ছবি

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ওবাইদুল ইসলাম (৫০) নামের ১ ব্যক্তি খুন। আজ শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবাইদুল মালিদহ গ্রামের ছহিরদ্দিনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার ছইমুদ্দিনের সাথে ওবাইদুলের বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলাও চলমান। এ অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে ছইমুদ্দিনসহ ১০ থেকে ১৫ জন লোক ওবাইদুলের বাড়িতে প্রবেশ করে তাকে মারধর করলে ওবায়দুল মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওবাইদুলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এবিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে বিবাদী পক্ষের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে । নিহতের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মান্নার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আহমদ

আড়াই মাসে সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজার

অবৈধ অবস্থানকারীদের দুঃসংবাদ দিল সৌদি

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

এবার গুগলে ‘৭ আপ খাওয়া দল’ সার্চে আসছে ব্রাজিলের নাম