ভিডিও মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ১০:১৬ রাত

নাটোরে ট্রাকচাপায় নারী নিহত

নাটোরে ট্রাকচাপায় নারী নিহত। প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি : নাটোর সদর উপজেলার বড়সেনভাগ এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে সঞ্চিতা কর্মকার (৩৮) নামে নারী নিহত হয়েছে। আজ শনিবার (১৪ জুন) বেলা আড়াইটার সময় নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্চিতা কর্মকার নাটোর শহরের চৌকিরপাড় এলাকার শ্যামল কর্মকারের স্ত্রী।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক কাজী এ তথ্য নিশ্চিত করে জানান, সঞ্চিতা কর্মকার দুপুরে নাটোর শহর থেকে একটি অটোচার্জার ভ্যানে করে রাজশাহীর ঝলমলিয়া এলাকায় যাচ্ছিলেন। পথে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের বড়সেনভাগ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন

এতে ওই ভ্যানগাড়ির যাত্রী সঞ্চিতা কর্মকার ছিটকে সড়কের ওপর গিয়ে পড়ে এবং ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ভ্যান চালক প্রাণে বেঁচে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে তাকাইচির জয় : জাপানকে সতর্কবার্তা চীনের

নিউইয়র্কে প্রচণ্ড শীতে ১৮ জনের মৃত্যু

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ 

পোস্টাল ব্যালটের ফলাফলে কিছুটা বিলম্ব হতে পারে : ইসি সচিব

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবে বিএনপি : মাহদী আমিন

ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশ