ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০৫:৫৩ বিকাল

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মাইক্রোচালক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় মাইক্রোচালক নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে শফিকুল ইসলাম শফি (৪২) নামের এক মাইক্রোচালক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা মাইক্রোবাস চালক ও মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা সোহাগ। হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তাড়াশ অংশের ১০ নং ব্রিজ এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় শফি নিহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর সদরের মৃত গঞ্জের ফকিরের ছেলে শফিকুল ইসলাম গুরুদাসপুরের কাছিকাটা এলাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে ঈদের পরে কক্সবাজার যান। ভ্রমণ শেষে ভোররাতে যাত্রী নামিয়ে দিয়ে মাইক্রো নিয়ে তাড়াশের উদ্দেশ্যে রওনা দেন।

আরও পড়ুন

পথিমধ্যে ওই মহাসড়কের ১০ নং ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোচালক শফিকুল গুরুতর আহত হন। তাকে ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে পুলিশ উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন শিল্পী সুরকার অভিজিৎ মজুমদার

১৫ ট্রেইনি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বড় নাকি সমবয়সি, কোন দাম্পত্য বেশিদিন টিকে?

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন