ভিডিও শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুন, ২০২৫ ০৯:৫৮ পিএম

ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে

বগুড়ায় বেশি ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযান, দুই পরিবহনের জরিমানা

বগুড়ায় বেশি ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযান, দুই পরিবহনের জরিমানা। ছবি : রাহেনুর ইসলাম

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে যাত্রীবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় বগুড়া শহরের চারমাথা ও রাতে ঠনঠনিয়ায় ঢাকা বাসস্টান্ডে পৃথক অভিযান পরিচালিত হয়। অভিযানে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জরিমানা করেন।

জানা গেছে, ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর অভিযানিক দল শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে অভিযান চালায়। চারমাথায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সোনারতরী পরিবহনের ৮ হাজার টাকা জরিমানা ও হানি পরিবহনের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

এদিকে রাত সাড়ে ৯টার দিকে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে সেনাবাহিনীর অভিযানকালে সোনারতরী কাউন্টারের লোকজন সটকে পড়ে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা লে: আল ফাহাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরের টেম্পল রোডে বিকট শব্দ, জনমনে আতঙ্ক

ফ্যাসিস্ট নেত্রী শুধু যায়নি, বায়তুল মোকাররমের ইমামসহ চলে গেছে : ড. শফিকুল

নাটোরের লালপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষন্ড বাবা গ্রেফতার

কক্সবাজারে নিখোঁজের ৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

১০ দিন পর সেন্টমার্টিনে ট্রলার চলাচল শুরু, ঘরে ফিরল ১৫৯ দ্বীপবাসী