ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০১:২৭ দুপুর

ইউএনডিপির রুল অব ল সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান বিচারপতি

বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বার্ষিক রুল অব ল সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে প্রধান বিচারপতি অনলাইনে যুক্ত হয়ে তার বক্তব্য রাখবেন। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ইউএনডিপির ভেরিফায়েড ফেসবুক পেজেও সম্মেলনে প্রধান বিচারপতির অংশ নেয়ার বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়, ১০ থেকে ১২ জুন ইউএনডিপির ২০২৫ সালের বার্ষিক রুল অব ল সম্মেলন অনুষ্ঠিত হবে। ১০ জুন সম্মেলনের উদ্ধোধনী অধিবেশনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ন্যায়বিচার ও আইনের শাসন বিষয়ে এই বৈশ্বিক আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের বিচার বিভাগের কর্মকর্তারা অংশ নিবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানকে বিপক্ষে সিরিজ জেতায় শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

বগুড়ার শেরপুরে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে আগুন

‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত’

দেশের আট অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস

২২ বছর পর আর্সেনালের ঘরে প্রিমিয়ার লিগ শিরোপা