ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০৭:২০ সকাল

ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন দিয়ে হামলা রাশিয়ার

ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন দিয়ে হামলা রাশিয়ার, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : শান্তি আলোচনার মধ্যে ইউক্রেনে সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালাল রাশিয়া। এক রাতে ৪৬০টি ড্রোন ও ১৯ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া, যা গত তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সবচেয়ে বড় হামলা বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী।

সোমবার (৯ জুন)  ইউক্রেন বিমানবাহিনীর বরাত দিয়ে আল জাজিরা দাবি করেছে, বিমানবাহিনী দাবি করেছে গতরাতে রাশিয়া ৪৬০ টি ড্রোন ও ১৯ মিসাইল হামলা চালিয়েছে। এটাই সবচেয়ে বড় হামলা। ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালানো হয়। কয়েকদিন আগে রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইউক্রেন। তারই জবাবে রাশিয়া মারাত্মক হামলা চালায় বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার আহ্বানের পর এবং বন্দি বিনিময়ের মধ্যেই রাশিয়া এ হামলা চালাল।

 এদিকে, কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাশিয়ার ছোঁড়া ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। মাত্র ১০টির মতো লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। এতে মাত্র ১ জনের আহত হওয়ার কথা স্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর রিভনের মেয়র ওলেকসান্ডার ট্রেটিয়াক বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একরাতে ড্রোন হামলাটি ছিল তার অঞ্চলে ‘সবচেয়ে বড় আক্রমণ’।

আরও পড়ুন

গত সপ্তাহের শেষের দিকে রাশিয়ার অভ্যন্তরে ড্রোন অভিযান শুরু করে ইউক্রেন। রাশিয়ান বিমানঘাঁটিতে পারমাণবিক-সক্ষম সামরিক বিমান লক্ষ্য করে ইউক্রেনের ওই ড্রোন হামলা প্রতিহত করার দাবি করে মস্কো। এ ঘটনার পর থেকেই মস্কো প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সে অনুযায়ী রোববার ভোর থেকেই ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার বিমান হামলা চালানো শুরু করে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প