ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:১৮ দুপুর

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতির ক্ষতি ইতোমধ্যেই শুরু : আইএমএফ

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতির ক্ষতি ইতোমধ্যেই শুরু : আইএমএফ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ইতোমধ্যেই পড়তে শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

ওয়াশিংটনে সংস্থাটির স্প্রিং মিটিংসে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, সংঘাত এখনই থেমে গেলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমবে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আইএমএফের মতে, সংঘাত অব্যাহত থাকলে এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি বাড়তে থাকলে চলতি বছর বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে আসতে পারে ২ শতাংশে। একই সঙ্গে আগামী বছরে মূল্যস্ফীতি ৬ শতাংশেরও বেশি বাড়তে পারে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থনৈতিক চাপ সব দেশে সমানভাবে পড়বে না। মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া উন্নয়নশীল দেশগুলো এই সংকটের প্রভাব আরও তীব্রভাবে অনুভব করবে বলে সতর্ক করেছে আইএমএফ। সংস্থাটির মতে, এসব দেশের ওপর অর্থনৈতিক চাপ যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় দ্বিগুণ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিভিতে আসছে আব্রাহাম তামিমের ‘পিয়ারলাল’

জামায়াত একটি সুশৃঙ্খল দল: স্পিকার

ট্রাম্পের মধ্যস্থতায় ১০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল-লেবানন

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা