ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০১:৪৭ দুপুর

চট্টগ্রাম বন্দরে চলছে তিন জাহাজে আসা জ্বালানি খালাসের কাজ

চট্টগ্রাম বন্দরে চলছে তিন জাহাজে আসা জ্বালানি খালাসের কাজ, ছবি: সংগৃহীত।

জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ। বর্তমানে এগুলো থেকে তেল খালাস চলছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ও রাতে জাহাজ তিনটি সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

তিনটি জাহাজের মধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজে রয়েছে ১১ হাজার টন জেট ফুয়েল। বাকি দুটি জাহাজের মধ্যে ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩২ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে এসেছে প্রায় ৩৪ হাজার টন ডিজেল; সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা এ তথ্য নিশ্চিত করে বলেন, উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায়। ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজটি ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে বন্দরের জেটিতে প্রবেশ করে। এরপর তেল খালাস শুরু হয়। এসব তেল সরবরাহ করেছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড। তিনি আরও বলেন, পাশাপাশি ৬৬ হাজার টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাতে এসেছে আরও দুই জাহাজ। এর মধ্যে একটি জাহাজে ৩২ হাজার টন, অপরটিতে রয়েছে ৩৪ হাজার টন ডিজেল। বর্তমানে তিন জাহাজ থেকে জ্বালানি তেল খালাস হচ্ছে।

আরও পড়ুন

বিপিসি’র তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা মেটাতে মাসজুড়ে একাধিক চালান আনার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে আসাদুল হত্যাকাণ্ডে জড়িত সাবেক যুবদল নেতাসহ ৪ জন আটক

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা