ভিডিও বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৫, ০৩:৪৯ দুপুর

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক করে নেয়া হচ্ছে ইসরায়েলে

গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক করে নেয়া হচ্ছে ইসরায়েলে

আন্তর্জাতিক ডেস্ক:  গাজার জন্য ত্রাণ নিয়ে আসা জাহাজটি জব্দ করে সেটি আসোদ বন্দরে নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। যা আজ সোমবার (৯ জুন) ইসরায়েলে পৌঁছাবে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলে নেওয়ার পর জাহাজে থাকা গ্রেটা থুনবার্গসহ অন্যান্য অধিকারকর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এরপর তাদের রাখা হবে কারাগারে।

দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে, গাজাগামী জাহাজটি এখন ইসরায়েলের পথে আছে। ইসরায়েলে পৌঁছানোর পর তাদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির রামলার গিভন কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, জাহাজের ১২ অধিকারকর্মীর সবাইকে যেন কারাগারের আলাদা আলাদা রুমে রাখা হয়।

আরও পড়ুন

আসোদ বন্দরে আসার পর তাদের জানালা বন্ধ গাড়িতে করে কারাগারে নেওয়া হবে।

এছাড়া এই অধিকারকর্মীদের কোনো ধরনের যোগাযোগের মাধ্যমের এক্সেস না দিতেও নির্দেশ দিয়েছেন ইহুদি দখলদার বেন গিভির। অর্থাৎ তাদের কোনো রেডিও অথবা টেলিভিশন ব্যবহার করতে দেওয়া হবে না।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল সমুদ্র আকাশ সব দিক দিয়ে অবরোধ আরোপ করে রেখেছ দখলদার ইসরায়েল। তাদের এই অবরোধ ভাঙতে অল্প কিছু ত্রাণ নিয়ে ১২ অধিকারকর্মী সমুদ্র পথে গাজার দিকে রওনা দেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দখলদারদের নৌবাহিনী জাহাজটি জব্দ করে সেটি ইসরায়েলের আসোদ বন্দরে নিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয় 

শত্রুর সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি: ইরানের সেনাবাহিনী

রাজধানীকে ক্লিন ও গ্রীন সিটি হিসেবে গড়ে তুলতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ :সংসদে প্রধানমন্ত্রী

ওড়িশায় ‘মৃত প্রমাণে’ বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে গেলেন ভাই

চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ, মামলা দায়ের

পুলিশকে আগেই হিশামের বিষয়ে সতর্ক করেছিল পরিবার