ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০২:১২ দুপুর

ধামরাইয়ের বসতঘর থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

ধামরাইয়ের বসতঘর থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

ঢাকার ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের রক্ষিত এলাকায় বসতঘরে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২ জুন) দুপুরের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে এটি হত্যাকাণ্ড না আত্মহত্যা তা নিশ্চিত নয় পুলিশ।

নিহতরা হলেন ওই এলাকার মৃত রাজা মিয়ার স্ত্রী নারগিস বেগম (৪০), দুই ছেলে শামীম (১৬) ও সুলায়মান (৮)।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে নারগিস বেগমের মেয়ে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে তিনজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে তাদের ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। পরে পুলিশ এসে মরদেহ তিনটি উদ্ধার করে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, নিজ ঘরে মা ও দুই ছেলেকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে এটি ‌‘হত্যাকাণ্ড’ না ‘আত্মহত্যা’ তা জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু

জয়পুরহাটের আক্কেলপুরে অরক্ষিত রেলক্রেসিং যেন মৃত্যুর ফাঁদ  

জুয়ার আগুনে পুড়ছে জীবন, কার্যকর উদ্যোগ শূন্য

শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে সুখবর

ঈদ উপলক্ষে পশুহাট ও নগরীর নিরাপত্তা নিশ্চিতে আরপিএমপির সভা

‘আঙ্কেল খুব ভালো, খুব সুইট’— প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস