ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৫ ০১:০৯ পিএম

‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস

‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনূস, ছবি: সংগৃহীত।

ব্রিটেনের রাজা চার্লসের আমন্ত্রণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঈদের পর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। সফরকালে তাকে ‘কিং চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ড. ইউনূস আগামী ৯ জুন লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি ১০ জুন লন্ডন পৌঁছাবেন। সফরের মূল আকর্ষণ হিসেবে ১২ জুন আয়োজিত রাজকীয় এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হবে। এরপর ১৩ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। 

আরও পড়ুন

সূত্র জানায়, এই সফরের অংশ হিসেবে ড. ইউনূস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এসব বৈঠকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা চাওয়া হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১

শীতের আগমনে নওগাঁর আত্রাইয়ের গাছিরা খেজুর রস সংগ্রহে তৎপর

২

শিশুদের কি বড়দের মতো চা-কফি পান করা উচিত

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধের শঙ্কায় পোলট্রি খামার : উৎপাদন খরচ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য

৪

স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র উদ্যোগে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

৫

পূজার ছুটিতে তেঁতুলিয়ায় পর্যটকের ঢল মেঘের আড়ালে অধরা কাঞ্চনজঙ্ঘা

৬