ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ মে, ২০২৫, ০৪:৩৮ দুপুর

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ ৬ জুন

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদ ৬ জুন, ছবি: সংগৃহীত।

ধর্মডেস্ক: সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ৫ জুন দেশটিতে পবিত্র হজ এবং ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

দেশটির সুপ্রিম কাউন্সিল জানিয়েছে, মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, ২৮ মে থেকেই জিলহজ মাস শুরু হতে যাচ্ছে এবং ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাই ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

তারা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে। ফলে ২৮ মে জিলহজ মাস শুরুর মধ্য দিয়ে এই বছরের পবিত্র হজ মৌসুম শুরু হতে যাচ্ছে। জিলহজ মাসের ১০ তারিখকেই ঈদুল আজহার প্রথম দিন হিসেবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন

জিলহজ মাসের ৯ তারিখকে ‘আরাফাহ দিবস’ বা হজের দিন বলা হয়। ওই দিন আরাফার ময়দানে সমবেত হন হাজিরা। হজের আনুষ্ঠানিকতার মূল পর্ব অনুষ্ঠিত হয়। সেই হিসেবে আগামী ৫ জুন দেশটিতে পবিত্র হজ এবং ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এদিকে, বাংলাদেশে ঈদুল আজহা কবে হবে, তা জানা যাবে বুধবার (২৮ মে)। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৭ অথবা ৮ জুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইতিহাসের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী 

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া

আজ ঐতিহাসিক ৭ মার্চ সবার দৃষ্টি ছিলো এই দিনটির দিকে

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর কমিটি ঘোষণা

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান