ভিডিও বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৫ ১১:০২ এএম

ডিএনসিসি প্রশাসক এজাজের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে গণঅধিকার পরিষদ।ছবি: সংগৃহীত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে গণঅধিকার পরিষদ। গুলশানে ডিএনসিসি ভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন।

সংগঠনটির দাবি, মি. এজাজ হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যদিও রোববারই ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি এক বিবৃতিতে বলেছেন মি.এজাজকে জড়িয়ে যেসব অভিযোগ উঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত।

বিবৃতিতে বলা হয়েছিলো, “২০১৫ সালে মো. এজাজের মালিকানাধীন একটি ভবন থেকে কয়েক ব্যক্তির গ্রেপ্তারের ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে হিযবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার মিথ্যা অভিযোগ আনা হয়”।

আরও পড়ুন

এতে আরও বলা হয়েছিলো, “ওই ভবনে বাস না করা সত্ত্বেও, এমনকি ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরও শুধু ভবনের মালিকানার সূত্রে তার নাম ওই অভিযোগের সঙ্গে জড়ানো হয়। পরবর্তী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় তিনি সম্পূর্ণরূপে খালাস পান, যা তাকে নির্দোষ হিসেবে প্রতিষ্ঠিত করে”।

উল্লেখ্য, গণঅধিকার পরিষদ এমন এক সময় ডিএনসিসি ভবনের সামনে অবস্থান নিলো যখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ডিএসসিসি’র মেয়র পদে মি. ইশরাককে শপথ পড়ানোর দাবিতে গত বেশ কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইনচ্যুত তিন বগি রেখেই চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

যেমন হল স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশ, আছেন কি নেইমার?

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বসনিয়া

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বজ্রপাতে প্রাণহানি কমাতে ১৫ জেলায় সরকারের বড় উদ্যোগ

‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারের বাবার আবেগঘন বার্তা