ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৯ মে, ২০২৫, ১১:৩৭ দুপুর

গার্মেন্টসকর্মীদের বোনাস ৩ জুনের মধ্যে দিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহিত,গার্মেন্টসকর্মীদের বোনাস ৩ জুনের মধ্যে দিতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গামেন্টসকর্মীদের মে মাসের বেতন এবং ঈদ বোনাস ৩ জুনের মধ্যে দিতে হবে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গার্মেন্টসকর্মীদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে অযৌক্তিক কোনো দাবি নিয়ে রাস্তায় নামলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যবস্থা নেবে।

সোমবার (১৯ মে) মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রতিবছরের মতো ঈদের আগে আমরা আইন-শৃঙ্খলা কমিটির সভা করলাম। এখানে বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সেক্টরের অনেকেই ছিলেন। আপনারা জানেন যে আমাদের গরুর হাটগুলো শৃঙ্খলার মধ্যে থাকে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব গরু বহনকারী গাড়ি আসবে সেসবের সামনে সুনির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে।


তারা যেখানে-সেখানে গরু নামাতে পারবে না। নামালে ব্যবস্থা নেওয়া হবে। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রতিটি হাটেই আনসার রাখতে হবে।

আরও পড়ুন


কিছু হাটে ৭৫ জন করে আবার কিছু হাটে কম-বেশি হতে পারে। নিরাপত্তার পাশাপাশি গরুর হাটে চিকিৎসক থাকতে হবে। কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয়। অনেক সময় গরুর আঘাতে মানুষ আহত হয়, এ জন্য ফার্স্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে।’
গরুর হাটের হাসিলের বিষয়ে তিনি বলেন, ‘এ বছর শতকরা ৫ টাকা হাসিল নিলেও আগামী বছর ১০০ টাকায় ৪ টাকা নিতে হবে।

টেন্ডার হয়ে যাওয়ায় এ বছরই এটা করতে পারলাম না। এ নিয়ে আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি।’
তিনি জানান, ঈদের ৫ দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের পর তিন দিন চলাচল বন্ধ থাকবে। এটা কোনো অবস্থায় রাতেও চলতে পারবে না।

চলমান আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি-দাওয়া তো থাকবেই। এজন্যই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি-দাওয়া থাকবে, পূরণও হবে। 

তিনি যৌক্তিক দাবি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, কেউ যেন অযৌক্তিক দাবি না করে। আর আমি সবার কাছে অনুরোধ করবো, দাবির আন্দোলন যাতে নিজস্ব কমপ্লেক্সের মধ্যে হয়। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

মার্কিন স্থাপনা লক্ষ্য করে অন্তত ২৫টি ইরানি হামলা: এএফপি বিশ্লেষণ

ড. ইউনূস—জাইমাসহ সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন যারা

হাফিজ উদ্দিন আহমদ স্পিকার, ডেপুটি স্পিকার কায়সার কামাল

সংসদের প্রথম অধিবেশনে রয়েছে যেসব কর্মসূচি

কোরাম, ওয়াকআউট, এক্সপাঞ্জের মানে কী?