ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৫, ১০:৫৮ দুপুর

শেরপুরে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত

শেরপুরে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত

উজানের ঢলে সোমেশ্বরী নদীর বাঁধ ভেঙে শেরপুরের ঝিনাইগাতীর অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। রোববার (১৮ মে) ভোররাতে আকস্মিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয় বাঁধ।

নদীর বাঁধ ভেঙে সোমেশ্বরীর পানিতে তলিয়ে যায় অর্ধশতাধিক বাড়িঘর আর দোকানপাট। পানির তোড়ে লন্ডভন্ড হয়ে গেছে নদী তীরবর্তী সড়ক। এ অঞ্চলে বন্ধ রয়েছে চলাচল। তবে, সময়ের সাথে কমে আসছে পানি।

আরও পড়ুন

কিন্তু আকস্মিক ঢলে বোরোর আবাদের লোকসান হয়েছে বলছেন প্রান্তিক কৃষকরা। ক্ষতি হয়েছে কৃষকদের সঞ্চিত ধানের। পানি আরও কমে আসলে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নবায়নযোগ্য জ্বালানিতে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এনবিআর চেয়ারম্যান

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: গোলাম পরওয়ার

চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশগ্রহণে ইরানের সাড়া মেলেনি: পাকিস্তানের তথ্যমন্ত্রী

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ইরান