ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৫, ০৯:৫২ সকাল

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বার্থী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম বার্থী গ্রামের বাসিন্দা আজাদ বেপারীর ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, তালহা ও তার দুই বন্ধু মোটরসাইকেলযোগে বার্থী বাজারের উদ্দেশ্যে আসার সময় অজ্ঞাতনামা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক তালহা নিহত ও দুই আরোহী আহত হয়।

আরও পড়ুন

আহতরা হলেন- বার্থী গ্রামের নুর আলম গোমস্তার ছেলে হিমেল গোমস্তা এবং একই গ্রামের সোহেল মালের ছেলে শাহীন মাল।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, আহতদের প্রথমে গৌরনদী ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোমনায় স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

বগুড়ার শেরপুরে পাহারাদারকে বেঁধে রেখে ট্রান্সফরমার চুরি 

বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি

গোপনে বিয়ে করলেন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ল

রংপুরের পীরগঞ্জে উৎপাদিত ‘সানশাইন’ আলু যাচ্ছে মালয়েশিয়া ও দুবাইয়ে

সরকার জনগণের কাছে দায়বদ্ধ : প্রধানমন্ত্রী