ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৫, ০৭:২৯ সকাল

রাজশাহীর আমবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজশাহীর আমবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : রাজশাহীর বাঘায় একটি আম বাগান থেকে সাদেক আলী (৫০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মে) রাত ১১টার দিকে উপজেলার আরিফপুর গ্রামের একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত সাদেক আলী ওই গ্রামের নুর হালদাদের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাদেক আলী তার দ্বিতীয় স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে পাশ্ববর্তী গ্রাম চন্ডিপুরে থাকতেন। তবে তার নিজ বাড়ি আরিফপুরে হওয়ার সুবাদে প্রায় বাগানটির মোড়ে আড্ডা দিতেন। সবশেষ মঙ্গলবার রাত ১১টার দিকে তার মরদেহ আম বাগানের ভেতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই সাদেক আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের ঈদযাত্রার নিরাপত্তায় সিরাজগঞ্জে মহাসড়কে মোতায়েন ৬৯৪ পুলিশ

দিনাজপুরের চিরিরবন্দরে ডাম্পট্রাকের ধাক্কায় আগুন, আহত ৬

অনাচার ও বৈষম্যের এই ক্রান্তিকালে বড্ড বেশি প্রয়োজন নজরুলকে

বগুড়ার তালোড়ায় এক বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়া সিটি কর্পোরেশনসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নের কথা শুনালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় আত্মহত্যার চেষ্টাকারী পুলিশ কর্মকর্তার মৃত্যু