ভিডিও মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৪ মে, ২০২৫ ০১:০৪ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫১ জন নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫১ জন নিহত, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় আরও তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যরাত থেকে চলা এই হামলায় কমপক্ষে আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসকরা নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে ৪৫ জনই উত্তর গাজার বাসিন্দা।

দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার কয়েক ঘন্টা পর আবারও তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার হাসপাতালে হামলায় চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। 

আরও পড়ুন

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত হয়। এছাড়া ২৫০ জনেরও বেশি মানুষকে জিম্মি করে হামাস। গত দেড় বছরে জিম্মি ইসরায়েলি নাগরিকদের অনেকেই মুক্তি পেয়েছেন। তবে এখনো প্রায় ৫৯ জন জিম্মি হামাসের হাতে বন্দি রয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে ২৪ জনের মতো জীবিত রয়েছেন। অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৯ হাজার ৭২১ জন আহত হয়েছেন। তবে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। কারণ নিখোঁজ হওয়া হাজার হাজার মানুষকে এখন নিহতের তালিকায় রাখা হয়েছে। খবর : আল জাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেপ্তার করে দেশে আনা হবে : চিফ প্রসিকিউটর

প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ মা‌র্কিন দূতাবাসের

ঢাকায় নিয়োগ দিচ্ছে ওয়ালটন, আবেদন অনলাইনে

ব্র্যাকনেটের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ বছর বয়সেও আবেদনের সুযোগ

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে বৃহস্পতিবার

স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যেই সালমানের রহস্যময় পোস্ট