ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১২ মে, ২০২৫ ১১:০১ পিএম

বগুড়ায় ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও টাকাসহ গ্রেফতার ২

বগুড়ায় ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও টাকাসহ গ্রেফতার ২, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১১৪০ টাকাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১২ মে) সকাল ১০ টার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরের হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, হাড্ডিপট্টি এলাকার চিহিৃত মাদক কারবারি একাধিক মাদক মামলার আসামি বেহুলা (২৮) ও আশিক (৩০)।

স্থানিয়রা জানান, তাদের গ্রেফতারের সময় সহযোগী মাদক কারবারিরা ডিবির টিমের ওপর হামলার চেষ্টা করে। সেইসাথে নারী মাদক কারবারি বেহুলা ডিবি সদস্যদের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ডিবি বেহুলা ও আশিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১১ হাজার ৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ডিবি বগুড়ার ইন্সপেক্টর রাকিব জানিয়েছেন, গ্রেফতার বেহুলা ও আশিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ সোমবার (১২ মে) বিকেল তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের শ্রীমদভগবদগীতার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

বগুড়ায় ২ বছরে দেড় হাজার অগ্নিকান্ড, ক্ষতি ১৮ কোটি টাকা, উদ্ধার ২৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ

বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২