ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১২ মে, ২০২৫, ০২:১৭ দুপুর

লিভারপুলকে তাদের মাঠে জিততে দেয়নি আর্সেনাল

গতকাল রোববার লিভারপুলকে তাদের মাঠে গার্ড অব অনার দিয়েছে আর্সেনাল। ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গতকাল রোববার লিভারপুলকে তাদের মাঠে গার্ড অব অনার দিয়েছে আর্সেনাল। ম্যাচের আগে লিভারপুলকে গার্ড অব অনার দেওয়ার পর আর্সেনাল এটাও বুঝিয়ে দিয়েছে যে, তাদেরও শক্তি কম নয়। তারাও শিরোপা অন্যতম দাবিদার ছিল। রোববার লিভারপুলের হোমভেন্যু অ্যানফিল্ডে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ২-০ গোলে পিছিয়ে স্বাগতিকদের বিপক্ষে মিকেল আরতেতার দল ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। যার প্রশংসা না করে পারা যায় না।

স্বাগতিকদের হয়ে ২০ মিনিটে প্রথম গোল করেন কোডি গাকফো। এতে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। গোল করেন লুইস দিয়াজ। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। বিরতি থেকে ফেরার পরপরই গোল করেন গাব্রিয়েল মার্টিনেলি। ৪৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকার গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে আর্সেনাল। ৭০ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান মিকেল মেরিনো। দলকে সমতায় ফেরানোর ৯ মিনিট পর বাজে ফাউলের কারণে লাল কার্ড (দ্বিতীয় হলুদ কার্ড) দেখেন স্প্যানিশ মিডফিল্ডার। এতে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল।

আরও পড়ুন

ম্যাচের শেষ ১৭ মিনিট ১০ জন নিয়ে খেলে আর্সেনাল। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেনি লিভারপুল। অবশেষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষ দুই দলকে। সমান ৩৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৩, আর্সেনালের ৬৮।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঢাবিতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ’ ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

আবু সাঈদ হত্যা : বেরোবি ভিসিসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শিয়া জোটের সমর্থন পেয়েছেন নূরী আল-মালিকি