ভিডিও সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মে, ২০২৫, ১০:৩০ রাত

শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা

শাহবাগ ছেড়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা

রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতরা। তাদের সঙ্গে রয়েছেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইনকিলাব মঞ্চ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও ছাত্র-জনতা। আজ শনিবার রাত ৯টার দিকে সেখানে অবস্থান নেন তারা।

এর আগে শাহবাগে গণজমায়েত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেব আমরা।

হাসনাতের এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা জমায়েত যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে থাকে।

আরও পড়ুন

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক ঘণ্টার মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ (পথনকশা) চেয়ে সময়সীমা বেঁধে দেন হাসনাত। ওই সময় তিনি বলেছিলেন, এক ঘণ্টার মধ্যে পথনকশা না পেলে ‘মার্চ টু যমুনা’ (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন) ঘোষণা করা হবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সংহতি জানিয়ে এ বিক্ষোভে যোগ দেন একাধিক রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ব্লকেডের কারণে আজও বন্ধ ছিল এই মোড়ের চারপাশের সড়কের যান চলাচল। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানগুলোকে চলাচলের সুযোগ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে মিলন হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

শুরু হচ্ছে শাকিবের ‘রকস্টার’র শুটিং

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কমিটি গঠন

যশোরে ৭৭টি আমেরিকান মোটরসাইকেল জব্দ

রমজানে কেনা দামে চিনি বিক্রি করছেন সারিয়াকান্দির হানিফ

নবীনগরে মেঘনায় বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ ৫