ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ০৬:১৭ পিএম

সংসদে সরকার দলীয় চিফ হুইপ

অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়

সংগৃহীত, অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়

সারের ডিলার নিয়োগে অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা সুপারিশ করেছেন— কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

তিনি বলেন, এ ধরনের অভিযোগের প্রমাণ থাকলে তা কৃষিমন্ত্রীর কাছে দেওয়া উচিত। প্রমাণ না থাকলে সংসদে এমন অসত্য ও অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ জানান তিনি।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্ন এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের জবাবের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন নুরুল ইসলাম মনি।

নুরুল ইসলাম বলেন, ‘আমরা তো সবাই কথা বলি। কথা বলার ক্ষেত্রে আমাদের ভাষার প্রতি সংযত হওয়া উচিত। মাননীয় সদস্য তার বক্তব্যে বলেছেন, অর্থের বিনিময়ে সংসদ সদস্যরা এটা করেছেন। এটা সঠিক তথ্য নয়। তথ্যটি একেবারেই অসত্য।’

আরও পড়ুন

তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোনও প্রমাণ থাকলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তা মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন এবং লিখিতভাবেও দিতে পারেন। 

প্রমাণ না থাকলে এ ধরনের অসত্য বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের প্রতি অনুরোধ জানান তিনি।

সারের ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, সার একটি সংবেদনশীল পণ্য। এ বিষয়ে সংসদের সবাই একমত হয়েছিলেন যে বিগত সরকারের সময়ে নিয়োগ দেওয়া ডিলারদের বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী যে প্রজ্ঞাপন জারি করেছেন, তাতে কোনও ভুলত্রুটি থাকলে তা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করা যেতে পারে। প্রয়োজন হলে প্রজ্ঞাপন পরিবর্তন করে এমন ব্যবস্থা নেওয়া উচিত, যাতে সবাই উপকৃত হন এবং সম্মিলিতভাবে কাজ করা সম্ভব হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়

১

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত

২

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল’ সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত

৩

নিজেদের পাঠশালার ছাত্র-ছাত্রী বানাবেন না, বললেন ডেপুটি স্পিকার

৪

মানুষের কথা শুনলে সুপ্রীম কোর্টের আইনজীবী হতে পারতাম না: ব্যারিস্টার রাশনা

৫

ঢাবিতে টানা ককটেল বিস্ফোরণ : নিরাপত্তা সংঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন দুই বিদেশি শিক্ষার্থী

৬