ভিডিও বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১১ নভেম্বর, ২০২৬ ০৩:২৪ পিএম

নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করে বিশ্বকে চমকে দিলো ইরান

নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করে বিশ্বকে চমকে দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার আবহে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে নতুন একটি ভূগর্ভস্থ ‘মিসাইল সিটি’ বা ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করেছে ইরান।

মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এই সামরিক স্থাপনার উদ্বোধনী অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়। কয়েক সপ্তাহ যাবত ইরানের নেতারা ইঙ্গিত দিয়ে আসছিলেন যে, আগামীতে বিশ্বকে চমকে দেওয়ার মতো অস্ত্র উন্মোচন করবে তেহরান। নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন সেই বার্তারই অংশ হিসেবে মনে করা হচ্ছে। ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যালিস্টিকম, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সেগুলোর উৎক্ষেপণযান বা লঞ্চার দেখা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এবং আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি ভূগর্ভস্থ স্থাপনাটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় ক্ষেপণাস্ত্র ইউনিট ও লঞ্চারগুলোর প্রস্তুতি এবং অভিযান পরিচালনার সক্ষমতা পর্যালোচনা করেন তারা।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাটির গভীরে সংরক্ষিত ও উৎপাদিত এসব উন্নত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে চমকে দেবে এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দেবে।

আরও পড়ুন

এর আগে গত ৭ নভেম্বর আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ঘোষণা দিয়েছিলেন, অ্যারোস্পেস ফোর্স সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নতুন একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র নগরীসহ বেশকিছু সামরিক সক্ষমতা উন্মোচন করবে। মঙ্গলবারের এই আয়োজন সেই ঘোষণার ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

মোহেব্বি বলেন, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনব্যবস্থা ভূপৃষ্ঠের স্থাপনা থেকে ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে। শুধু অস্ত্র সংরক্ষণের জন্য নয়, মাটির অনেক গভীরে ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্যও বিশেষ অবকাঠামো গড়ে তোলা হয়েছে। ইরানের নিজস্ব প্রযুক্তিগত দক্ষতা, বিশাল ভূখণ্ড এবং নমনীয় উৎপাদন অবকাঠামোর কারণে তীব্র বোমাবর্ষণের মধ্যেও অস্ত্র উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মুখাপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি তাদের অর্জিত ১০টি প্রধান সামরিক সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। সূত্র : তাসনিম ও মেহের নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ক্ষেপণাস্ত্র নগরী উন্মোচন করে বিশ্বকে চমকে দিলো ইরান

১

রাফিনহার চোট নিয়ে ব্রাজিলের কাছে বিশেষ অনুরোধ বার্সা’র

২

নেত্রকোণায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

৩

দক্ষিণ আফ্রিকা সফরে প্রোটিয়া ব্যাটিং কোচ পেল শান্তরা

৪

কপ-৩১ সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী

৫

‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে তদন্তে আগ্রহী নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

৬