ভিডিও বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৯ মে, ২০২৫ ০১:২৩ পিএম

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মাধব

সংগৃহিত,মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মাধব

বিনোদন ডেস্ক : মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা মাধব ভাজে। ৮৫ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা হয়, বুধবার (৭ মে)  এ অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

১৯৪৯ সালের ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। ওয়াদিয়া কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন তিনি। তবে শুধু অধ্যাপক হিসেবে নয়, একজন অভিনেতা তথা পরিচালক হিসেবেও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন।


অভিনেতা, পরিচালক, থিয়েটার পরামর্শদাতা এবং সমালোচক হিসেবে পরিচিত ভাজে রাজ্য থিয়েটার প্রতিযোগিতায় অসাধারণ অভিনয়ের জন্য সম্মাননা পেয়েছিলেন। তিনি বিখ্যাত ভারতীয় ও পাশ্চাত্য নাট্যকারদের নাটক পরিচালনা করেছিলেন এবং গোয়া কলা অ্যাকাডেমির নাট্য বিভাগে একজন ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আরও পড়ুন

ভাজে আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির সদস্য ছিলেন এবং এর জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা।

বলিউড ছাড়াও মারাঠি ছবিতে কাজ করেছিলেন মাধব ওয়াজে। তার পরিচালিত ‘হ্যামলেট’ পরবর্তী সময় পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। বিগত কয়েক বছরের ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’ সহ বেশ কয়েকটি হিট বলিউড ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের

১

সাজেকে আটকা ৩ হাজার পর্যটক সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছালেন

২

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি

৩

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

৪

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ

৫

আ. লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে : রিজভী

৬