ভিডিও শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫ ০৮:১৭ পিএম

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার : তথ্য উপদেষ্টা

দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 'মন্ত্রিত্বের ৬ মাসে কাউকে আমরা কল দেইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে- এটা সরকার করেছে।'

আরও পড়ুন

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 'আমি গত বছরের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম। আমাকে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে প্রস্তাব করা হয়েছিল। এই টাকায় ঢাকা শহরে একজন মানুষ চলবে কীভাবে, পরিবারকে কী দেবে।'

মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিরা বক্তব্য দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে পৌঁছেছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম

১

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে বিএনপির শোক

২

কোনো ধরনের ভোগান্তি নেই, ১৫-২০ মিনিটেই মিলছে লাগেজ: বিমানমন্ত্রী

৩

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

৪

পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

৫

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, এআইকে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন ট্রাম্পের

৬