ভিডিও রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫ ০৭:১৪ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ ছ’মিল উচ্ছেদসহ ২৫ লাখ টাকার সরকারি জমি উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে অবৈধ ছ’মিল উচ্ছেদসহ ২৫ লাখ টাকার সরকারি জমি উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সরকারি জমিতে অবৈধভাবে স্থাপিত ছ’মিল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ছ’মিলটি উচ্ছেদসহ প্রায় ২৫ লাখ টাকার জমি উদ্ধার করা হয়।

ভূমি অফিস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কেশবা মৌজার উত্তর দুরাকুটি রোড সংলগ্ন ১০ শতাংশ জমি দখল করে মশিয়ার নামে এক ব্যক্তি। তিনি ওই স্থানে একটি ছ’মিল স্থাপন করে। তাকে কয়েকবার নোটিশ দেয়ার পরও ছ’মিলটি সরিয়ে নেয়নি। ফলে আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ছ’মিলটি উচ্ছেদ করা হয়। এতে সরকারের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের জমি উদ্ধার হয়।

আরও পড়ুন

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী হক জানান, ছ’মিলটি সরকারি জমিতে স্থাপন করে। দফায় দফায় নোটিশ দেয়া হলেও ছ’মিলটি সরিয়ে নেয়া হয়নি। ফলে ছ’মিলটি উচ্ছেদপূর্বক জমিটি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল

৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জামায়াত আমির

জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে 'ইরানের হামলা'

বাবা হারানো মেসিকে সান্ত্বনা দিলো বার্সা-রিয়াল