ভিডিও বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫ ১২:৩৪ পিএম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ছবি: সংগৃহীত।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম ওরফে বকুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির অদূরে আশা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম উপজেলার কেশরতা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। সে নওগাঁ একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের কাজ করতো। 

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয়রা জানান, আরিফুল ইসলাম ওরফে বকুল নওগাঁ একটি দোকানে এসি ও ফ্রিজ মেরামতের মেকানিকের কাজ করতেন। প্রতিদিনের মতো গত সোমবার রাতে নওগাঁ দোকানে কাজ শেষে মটরসাইকেলযোগে তার বাড়ি কেশরতা গ্রামে ফেরার পথে আদমদীঘির আশা ফিলিং স্টেশনের সামনে অজ্ঞান একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয় জনতা তাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৩ সদস্য আটক

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর

আমি আমার স্বামীর প্রথম ও একমাত্র বউ: দীপ্তি চৌধুরী

নির্বাচনি ইশতেহারের চেয়ে গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাসনুভা জাবিন

রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

তেজগাঁওয়ে পুলিশ-অটোরিকশা চালকরা মুখোমুখি, ইটপাটকেল নিক্ষেপ